April 8, 2026, 2:05 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বগুড়া রায়মাঝিড়া দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ে ২৪ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আতাউর রহমান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

mostbet

গতকাল রবিবার বগুড়া সদরের রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ২৪তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি আজহারুল হান্নান রিপুর সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী ডালিয়া খাতুন রিক্তা, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম উজ্জল, রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জিন্নাহ, ডাঃ খবির উদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম। অন্যদের মাঝে পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন, তাজুল ইসলাম, মোখলেছার রহমান, শাহজাহান আলী, স্বপ্না বেগম, মায়া রানী, রফিকুল ইসলাম ইনছান আলী, ছাইফুল ইসলামসহ স্থানী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালণ করেন রায়মাঝিড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। শেষে ক্রিড়াই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৫ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর