April 13, 2026, 7:38 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নেত্রকোণায় ভাবিকে হত্যার দায়ে দেবরের ফাঁসি

নেত্রকোণায় ভাবিকে হত্যার দায়ে দেবরের ফাঁসি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নেত্রকোণার কলমাকান্দায় ভাবিকে ছুরি মেরে হত্যার তিন বছর পর দেবরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের রায় দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে নেত্রকোণা জেলা দায়রা জজ কে এম রাশেদুজ্জামামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় দেন। দ-িত হান্নান মিয়া (৩২) কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। মৃত্যুদ-ের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ জানান। মামলার বরাত দিয়ে তিনি জানান, ভাই বিল্লাল মিয়ার সঙ্গে হান্নান মিয়ার পারিবারিক বিরোধ ছিল।এর জেরে ২০১৪ সালের ৮ জুন দুপুরে গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে হান্নান ছুরি দিয়ে আঘাত করে বিল্লালের স্ত্রী নাছিমা খাতুনকে (৩৫) গুরুতর আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে নাছিমার মৃত্যু হয়। এ ঘটনায় পর দিন নিহতের ভাই একই গ্রামের জয়নাল মিয়া বাদী হয়ে হান্নান মিয়াকে একমাত্র আসামি করে কলমাকান্দা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর