April 13, 2026, 7:32 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গাজীপুরে ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ডাকাতি

গাজীপুরে ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ডাকাতি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ভাড়া নেওয়ার কথা বলে গাজীপুর সিটি করপোরেশনের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। কোনাবাড়ী ইউনিয়নের পূর্বপাড়া এলাকার আমানউল্লাহ সরকারের ছেলে আরিফ সরকারের ছয়তলা বাড়ির তৃতীয় তলায় গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোবারক হোসেন জানান। আরিফ সরকারের মা সুফিয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে প্রথমে দুজন ব্যক্তি ঘরে ঢোকে। কিছুক্ষণ পর আরও ১৫-১৬ জন লোক পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে ফেলে। পরে সোনা, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে তারা পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর তার ছোট নাতনী তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেয় বলে জানান তিনি। আরিফ বলেন, ডাকাতরা ১৫ ভরি স্বর্ণের অলংঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও মূলবান জিনিষপত্র লুট করেছে। ঘটনাটি কোনাবাড়ী পুলিশ ক্যাম্প জানানো হলে পুলিশ এসে ঘটনা তদন্ত করে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর