April 12, 2026, 10:32 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তামিম ইকবালের পাশে সৌম্য

তামিম ইকবালের পাশে সৌম্য

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সৌম্য সরকারের রান তখন ৯২ বলে ৯৯। হাতছানি রেকর্ডের। কিন্তু টিম সাউদির শর্ট বলটি ঠিকমতো খেলতে পারলেন না। এলো না রান। গড়া হলো না রেকর্ডও। তবে রেকর্ড ছোঁয়ার সুযোগটি হাতছাড়া করলেন না সৌম্য। পরের বলেই সিঙ্গেল নিয়ে রেকর্ড বইয়ে বসলেন তামিম ইকবালের পাশে।

টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের। নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিন সকালে শনিবার ৯৪ বলে সেঞ্চুরিতে তামিমের কীর্তি ছুঁয়েছেন সৌম্য।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে স্মরণীয় সেই ইনিংসের পথে তামিম রেকর্ড গড়েছিলেন ৯৪ বলে সেঞ্চুরি করে।

সৌম্য দিন শুরু করেছিলেন ৫১ বলে ৩৯ রান নিয়ে। দিনের শুরুর দিকেই ট্রেন্ট বোল্টের এক ওভারে চার ও ছক্কায় ফিফটি স্পর্শ করেন ৬০ বলে। চোখধাঁধানো সব পুল-হুক-ড্রাইভে পরের ফিফটিতে লেগেছে কেবল ৩৪ বল।

সেঞ্চুরির পথে শেষ দিকে বেশ দ্রুত এগিয়েছেন সৌম্য। আশিতে পৌঁছেছেন নিল ওয়েগনারকে হুক করে ছক্কায়। নব্বই পেরিয়েছেন টড অ্যাস্টলকে বেরিয়ে এসে মাথার ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে। ৯৫ থেকে সাউদির বলে নান্দনিক অফ ড্রাইভে ৯৯। এরপরই সেই বল, যেটিতে রান নিতে না পেরে রেকর্ডটি একার করে নিতে পারেননি।

সেঞ্চুরির পরও সৌম্য খেলছিলেন দুর্দান্ত। শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৭১ বলে ১৪৯ করে।

তামিম-সৌম্যর পরে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি মুমিনুল হকের। সেটিও নিউ জিল্যান্ডের বিপক্ষে। ২০১৩ সালে চট্টগ্রামে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ১৮১ রানের ইনিংসের পথে মুমিনুল সেঞ্চুরি করেছিলেন ৯৮ বলে।

রেকর্ডে পরের দুটিতে নাম আবারও তামিমের। ২০১০ সালের সেই ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে বাঁহাতি ওপেনার সেঞ্চুরি করেছিলেন ১০০ বলে। চলতি হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ১২৬ রানের ইনিংসের পথে তামিম আবার সেঞ্চুরি ছুঁয়েছেন ১০০ বলে।

দ্রুততম টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ড ব্রেন্ডন ম্যাককালামের। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক সেঞ্চুরি করেছিলেন ৫৪ বলে। ক্রাইস্টচার্চে সেদিন ৭৯ বলে ১৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ম্যাককালাম।

একশর কম বলে সেঞ্চুরি রেকর্ড সাতবার করেছেন বিরেন্দর শেবাগ। অ্যাডাম গিলক্রিস্ট করেছেন ছয়বার। ম্যাককালাম, ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার করেছেন চার বার করে। তিন বার করে ইয়ান বোথাম, কপিল দেব, ব্রায়ান লারা ও শহিদ আফ্রিদি।

Share Button

     এ জাতীয় আরো খবর