April 13, 2026, 9:29 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

চট্টগ্রামে আইনজীবী বাপ্পী হত্যা: কুমিল্লা থেকে নারীসহ আটক ২

চট্টগ্রামে আইনজীবী বাপ্পী হত্যা: কুমিল্লা থেকে নারীসহ আটক ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় কুমিল্লা থেকে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তাদের আটক করে বলে জানান পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনউদ্দিন। তিনি বলেন, এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তারাই প্রকৃত হত্যাকারী কিনা, তা এখনো নিশ্চিত নয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে। সবাইকে আটক করতে পারলে প্রকৃত তথ্য জানা যাবে। তদন্তের স্বার্থে আটক দুজনের নাম-পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা। শনিবার সকালে চকবাজারের কে বি আমান আলী সড়কের বড় মিয়া মসজিদ এলাকায় একটি ভবনের নিচতলার একটি বাসা থেকে আইনজীবী ওমর ফারুক বাপ্পীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিনদিন আগে স্বামীসহ থাকবেন জানিয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন এক নারী। উদ্ধারের সময় আইনজীবী বাপ্পীর হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় আইনজীবী বাপ্পীর বাবা আলী আহমদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সরাসরি কাউকে অভিযুক্ত করা না হলেও রাশেদা বেগম নামের এক নারীকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়। এদিকে আইনজীবী বাপ্পীর হত্যাকারীদরে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ডাকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে আইনজীবীরা। গতকাল সোমবার দুপুরে আদালত এলাকায় মৌন মিছিল করে আইনজীবীরা। কর্মবিরতির কারণে আদালতে কোনো বিচার কাজ পরিচালিত হয়নি। এর আগে গত রোববারও চট্টগ্রাম আদালত ভবন এলাকায় বাপ্পীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আইনজীবীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর