April 7, 2026, 6:20 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ইচ্ছাকৃতভাবে কার্ড দেখায় রামোস দুই ম্যাচ নিষিদ্ধ

ইচ্ছাকৃতভাবে কার্ড দেখায় রামোস দুই ম্যাচ নিষিদ্ধ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখায় রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

আয়াক্সের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জেতে রিয়াল। ম্যাচের ৮৯তম মিনিটে ফাউল করে হলুদ কার্ড পান রামোস।

চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম অনুসারে কোয়ার্টার-ফাইনালের পর আগের কোনো ম্যাচে পাওয়া কার্ড হিসেব থেকে মুছে যায়। তাই শেষ ষোলোর দ্বিতীয় লেগে নিষিদ্ধ হয়ে রামোস কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারার ঝুঁকি কমাতে চেয়েছিলেন।

প্রথম লেগের পর সাংবাদিকদের রামোস বলেন, “মিথ্যা বলা হবে যদি বলি যে (কার্ডটি পাওয়ার) চেষ্টা করিনি।”

এই কথা সংবাদ মাধ্যমে আসার পর উয়েফা তদন্ত শুরু করে।

প্রথম লেগে কার্ড পাওয়ার পর আগামি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ষোলোর ফিরতি পর্বে কেবল তাকে পেত না প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ইচ্ছাকৃতভাবে কার্ড দেখার অপরাধে তাকে আরও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা। ফলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছালে প্রথম লেগে খেলতে পারবেন না ৩২ বছর বয়সী রামোস।

Share Button

     এ জাতীয় আরো খবর