April 13, 2026, 3:09 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

রাজশাহীর বাগমারায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহাজামাল আলী (৩৬) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মচমইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শাহাজামাল আলী ওই গ্রামের আকরাম আলীর ছেলে। গত তিন মাস আগে শাহাজামাল আলী বাগমারা ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগ দিয়ে ছিলেন।

খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। তবে পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ।

রাজশাহীর বাগমারা থানার ওসি নাসিম আহমেদ বলেন, সকালে বাজার করার জন্য ওই কলেজ শিক্ষক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে একটু দূরে মচমইল মোড়ে গিয়েই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন।

এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক শাহাজামাল আলী। তিনি বলেন, লাশটি রাস্তার ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত কলেজ শিক্ষকের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় এই ব্যাপারে থানায় কোনো মামলা করা হয়নি। তবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রাখা হবে বলেও জানান ওসি নাসিম আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর