April 7, 2026, 2:05 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দ্রুততম ফিফটির রেকর্ড শুভাগতর ব্যাটে

দ্রুততম ফিফটির রেকর্ড শুভাগতর ব্যাটে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগের দিনও ঝড় তুলেছিলেন। ব্যাটিং তা-বের ধারাবাহিকতা টানা দ্বিতীয় দিন ধরে রাখলেন শুভাগত হোম। এবার নাম লেখালেন রেকর্ড বইয়ে। গড়লেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শুভাগত। ইনিংসটির পথে ফিফটি ছুঁয়েছেন ১৬ বলে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল মুমিনুল হকের। ২০১৩ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশ জাতীয় দল ও ‘এ’ দলের তিন ম্যাচের চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ‘এ’ দলের হয়ে ১৯ বলে ফিফটি করেছিলেন মুমিনুল।

শুভাগত এ দিন উইকেটে গিয়েছিলেন ১৬তম ওভারে। ওই ওভারেই চার মারেন নিহাদ-উজ-জামানকে। পরের ওভারে আলাউদ্দিন বাবুর বলে টানা চার ও ছক্কা। ১৮তম ওভারে কাজি অনিকের ওভারে ছক্কা আরও তিনটি। শেষ ওভারে অনিকের বাঁহাতি পেসে মারেন আরও দুটি করে চার ও ছক্কা।

শুভাগতর ঝড়ের পাশাপাশি তৌহিদ হৃদয়ের ৪১ বলে ৬৬ রানের ইনিংসে মোহামেডানের বিপক্ষে ২০ ওভারে ১৯২ রান তুলেছে শাইনপুকুর।

সোমবার টুর্নামেন্টের প্রথম দিনে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৩ ছক্কায় ১০ বলে ৩২ করেছিলেন শুভাগত।

Share Button

     এ জাতীয় আরো খবর