April 13, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চাঁদপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাঁদপুরে মাকসুদুল আলম (২৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার ডা. এমএ গফুরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মাকসুদুল ওই এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে। তার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে একটি চায়ের দোকান ছিলো। স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি বলেন, গত শনিবার রাতে মাকসুদুল ঘরে একাই ছিলেন। সকালে স্থানীয়রা তার কোনা সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। চাঁদপুর মডেল থানার এসআই আনোয়ার হোসেন জানান, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর