April 13, 2026, 2:33 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা

মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মেহেরপুরের গাংনীতে প্রকাশ্য দিবালোকে রোকেয়া খাতুন (১৩) নামের স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা ব্যার্থ করেছে দিয়েছে স্থানীয়রা। গতকাল রোববার দুপুর ১ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া কলোনি পাড়া এলাকার এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধাওয়ায় অপহরনকারী পালিয়ে গেলেও তার বাবা কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোকেয়া খাতুন গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও বাঁশবাড়িয়া কলোনি পাড়ার বাগলুল হকের মেয়ে। স্থানীয়রা জানায়,বাঁশাবাড়িয়া কলোনীপাড়ার ইছাহাকের ছেলে রাজমিস্ত্রি রোকুনুজ্জামান টুটুল প্রকাশ্য দিবালোকে রোকেয়া খাতুনকে অপহরনের চেষ্টা করে। এ সময় রোকেয়া খাতুনের চিৎকারে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে টুটুল পালিয়ে যায়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,অপহরনের চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রোকুনুজ্জামান টুটুল কে না পেয়ে তার বাবা ইছাহাক আলী কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় রোকেয়ার পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিুপদ পাল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া অভিযুক্ত রোকুনুজ্জামান টুটুল কে আটকের চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর