টাঙ্গাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে মারিয়া (৪) নামের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মারিয়া ওই পাড়ার আবদুল বাতেন সিকদারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মো. মজনু মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে বাড়ির লোকজন ব্যস্ত ছিল। মেয়েকে দেখতে না পেয়ে তার মা আশপাশের বাড়িতে অনেক খুঁজাখুজি করেন। পরে পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।