April 13, 2026, 1:17 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাভারে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঢাকার সাভারে সরকারি বাসা থেকে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ করা হয়েছে। মৃত তাহমিনা বেগম সাভার মডেল থানার এসআই। গত শনিবার রাতে সাড়ে ৯টার দিকে তাহমিনার লাশ উদ্ধার করা হয় বলে সাভার মডেল ওসি মহসিনুল কাদির জানান। তিনি বলেন, তাহমিনা নিজ রুমে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাহমিনার বাবা বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তার স্বামী মোবারক হোসেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থানা কম্পাউন্ডের ভেতরে সরকারি বাসায় থাকতেন। স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল না দাবি করে মোবারক হোসেন বলেন, বাবার বাড়ি যাওয়ার জন্য সাড়ে ৮টার দিকে পাশের রুমে গিয়ে ব্যাগ গোছাচ্ছিল তাহমিনা। হঠাৎ ছোট মেয়ে কান্নাকাটি করলে তাহমিনাকে ডাকলে না আসায় সন্দেহ হয়। পরে দরজা আটকানো দেখে অন্যান্যের ডেকে দরজার ভেঙে ভিতরে ঢুকে দেখি ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো আছে তাহমিনা।

Share Button

     এ জাতীয় আরো খবর