April 8, 2026, 3:05 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

২০টি দেশ সরে আসবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে

২০টি দেশ সরে আসবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম থেকে সরে আসবে বিশটি দেশ ও যুক্তরাষ্ট্রের দুইটি প্রদেশ। পরিবেশ উন্নয়নের স্বার্থে ২০৩০ সালের মধ্যে তারা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সম্মত হয়েছে।

দেশগুলোর মধ্যে রয়েছে অ্যাঙ্গোলা, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রিটেন, কানাডা, কোস্টারিকা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ, মেক্সিকো, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দেশ।

এর বাইরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং ওরেগন রাজ্যও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম থেকে সরে আসবে।

বিশ্বের মোট কার্বন ডাই অক্সাইডের ৪০ শতাংশই আসে কয়লা থেকে। এজন্যই কয়লার ব্যবহার কমাতে এ দেশগুলো নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশগুলো কয়লার ব্যবহার কমাতে বিভিন্ন টেকনোলজি উদ্ভাবন করছে।

যেগুলো নিজেদের মধ্যে বিনিময় করা হবে। এর মাধ্যমে অন্য দেশগুলোও কয়লার ব্যবহার কমাতে উৎসাহী হবে বলে তারা মনে করে।

Share Button

     এ জাতীয় আরো খবর