আকাশ,বগুড়া সদর প্রতিনিধিঃ
শনিবার বগুড়া সদরের সাতশিমুলিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৬৩তম অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের ব্যবস্থাপনায় ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উপসচিব জনাব আলীমুন রাজীব। ক্রীড়া উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান শফিক। অন্যদের মাঝে লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজহারুল হান্নান রিপু, পীরগাছা এ.এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান, আব্দুল মালেক, এনামুল হক উকিল, আব্দুর রহিম, বেদেনা বেগম, সহকারী শিক্ষক আলহাজ্ব আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, এমরান হোসেন, আব্দুর রহমান, হাসান আলী, খোকন মিয়া, বেনজির আহম্মেদ, সাইফুনন্নাহার, শাহনাজ বেগম, দিলরুবা বেগমসহ সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল