April 9, 2026, 5:43 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নলডাঙ্গায় ৩২৫ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

নলডাঙ্গায় ৩২৫ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

mostbet

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতা

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থ সম্পদ লুটপাট হয়।
রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার শরকুতিয়া ও কাশিয়াবাড় গ্রামে ৩২৫টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বলেন, শেখ হাসিনার সরকার সারাদেশের গ্রামগঞ্জে বিদ্যুতায়ন করছে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে। তারা বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়ে দেশের অর্থ লুটপাট করেছিল। শরকুতিয়া গ্রামের চরাবসতি এলাকায় আয়োজিত শুভ গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ব্রক্ষ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুর রহমান ঝরু।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, ব্রক্ষ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর