April 8, 2026, 2:45 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পুরুষ ক্রিকেটারদের হারিয়ে গিনেজ বুকে অজি নারী ক্রিকেটার

পুরুষ ক্রিকেটারদের হারিয়ে গিনেজ বুকে অজি নারী ক্রিকেটার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগের রেকর্ডের মালিক ছিলেন দুই ইংলিশ ক্রিকেটার ক্রিস্টান বামগ্রাটনার ও নাসের হোসাইন। এবার তাদের পেছনে ফেলে ক্রিকেট বলে সবচেয়ে উঁচু থেকে ক্যাচের রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়া নারী দলের সদস্য অ্যালিসা হিলি।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ঠিক এক বছর বাকি এই টুর্নামেন্টের। ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এটি চলবে ৮ মার্চ পর্যন্ত। এই আসরকে সামনে রেখেই ক্রিকেট অস্ট্রেলিয়া শুরু করেছে বিভিন্ন কর্মযজ্ঞ। তারই অংশ হিসেবে ‘ওয়ান ইয়ার কাউন্টডাউনে’র এক অনুষ্ঠানের দিনে নতুন এক বিশ্বরেকর্ড গড়েন অ্যালিসা হিলি।

৮০ মিটার ওপর থেকে ফেলা বল ধরে ‘দ্য হায়েস্ট ক্যাচ অব অ্যা ক্রিকেট বল’ প্রতিযোগিতার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান হিলি। এরইমধ্যে তার হাতে বিশ্ব রেকর্ডের সনদপত্র তুলে দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।

সবচেয়ে উঁচু থেকে আসা বলে ক্যাচ ধরার রেকর্ডে এতদিন নাম ছিলো ইংল্যান্ডের ক্রিস্টান বামগ্রাটনার। ২০১৬ সালে তিনি ৬২ মিটার উঁচু থেকে আসা বল ধরে এই রেকর্ড করেন। তার আগে ৪৯ মিটার উচ্চতা থেকে ফেলা বল ধরেছিলেন আরেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন।

তবে এই দুই পুরুষ ক্রিকেটারকে পেছনে ফেলে ৮০ মিটার উচ্চতা থেকে বল ধরে সবাইকে তাক লাগিয়ে দেন হিলি। গেলো ৩১ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গ্লাভস হাতে দাঁড়ান হিলি। ড্রোনের মাধ্যমে ওপর থেকে বল ছুড়ে মারা হয়। প্রথম বার ৬৪ মিটার থেকে বল দেওয়া হলেও তিনি তা ধরতে পারেননি। তবে দ্বিতীয় চেষ্টায় সফলতা পান।

এরপর ৭০ মিটার উঁচু থেকে বল দেওয়া হলে, প্রথম বারেই তা ধরে ফেলেন হিলি। সব শেষ দেওয়া হয় ৮০ মিটারের চ্যালেঞ্জ। তবে তিনবারের সুযোগে প্রথম দু’বারই ব্যর্থ হন তিনি। তবে তৃতীয়বার সফল হয়ে নাম লিখিয়ে ফেলেন রেকর্ডে।

Share Button

     এ জাতীয় আরো খবর