রামপুরায় মেয়ের সাথে ঝগড়া করে মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
স্টাফ রিপোর্টার

রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া এলাকার একটি বাসায় রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তার স্বজনরা।
গতকাল রোববার সকাল ১০টায় দিকে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি টিনশেড ভাড়া বাসায় গলায় ফাঁস দেন তিনি।
নিহতের স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রোকেয়ার ছেলের বউ মাজেদা বেগম জানান, পারিবারিক বিষয় নিয়ে শাশুড়ির সাথে বিভিন্ন সময় ঝগড়া লাগত। সকালে রোকেয়ার মেয়ে রুমা বাসায় এসে মা রোকেয়ার সাথে ঝগড়া হয়। এ সময় মেয়ে রুমা তার মাকে বকাবকি করে। ছেলের বউ মাজেদা তার মেয়েকে নিয়ে স্কুলে যায়। কিছুক্ষণ পর বাসায় এসে দেখে তার শাশুড়ি ঘরের বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তারা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।