এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে তারেক মাহমুদ শান্ত (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। সে পশ্চিম তেলিগাতি গ্রামের দিনমজুর মামুন খানের ছেলে। চাপড়ি হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার নাজরা বিভাগের ছাত্র শান্ত মঙ্গলবার দুপুরে মাদরাসা থেকে নিখোঁজ হয়। বুধবার সকাল থেকে বাবা-মাসহ স্থানীয়রা সন্ধানে নামলে বেলা দুপুরের দিকে ওই মাদ্রাসার পুকুরে ডুবন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে শান্তর লাশ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই হেফজো খানার শিক্ষক আবুবকর ও হাবিবুর রহমানকে মাদ্রাসায় পাওয়া যায়নি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল