April 16, 2026, 6:19 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ফ্লেমিংকে টপকে শীর্ষে টেইলর

ফ্লেমিংকে টপকে শীর্ষে টেইলর

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে টপকে ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক এখন ডান-হাতি রস টেইলর। ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬৯ রানের ইনিংস খেলে শীর্ষ স্থান দখল করেন তিনি। এই ইনিংস খেলার পথে ফ্লেমিংকে টপকে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান টেইলর। বর্তমান তার রান ২১৮ ম্যাচে ৮০২৬। ফ্লেমিং-এর ২৭৯ ম্যাচে ৮০০৭ রান। বিশ্বের ৩০তম ব্যাটসম্যান হিসেবে ৮’হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন টেইলর। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে ওয়ানডেতে টেইলরের পরিসংখ্যান ছিলো ২১৭ ম্যাচে ৭৯৫৭। মিডল-অর্ডারে ব্যাট হাতে নেমে ৭টি চারে ৮২ বলে নিজের ৬৯ রানের ইনিংসটি সাজান তিনি। ফলে ফ্লেমিং’কে টপকে যান টেইলর।

রান সংগ্রহে তালিকায় নিউজিল্যান্ডের পক্ষে তৃতীয়স্থানে রয়েছেন নাথান অ্যাস্টল। ২২৩ ম্যাচে ৭০৯০ রান করেছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর