April 13, 2026, 12:36 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের তৃতীয় সেঞ্চুরিয়ান সাব্বির

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের তৃতীয় সেঞ্চুরিয়ান সাব্বির

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির স্বাদ পান বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে ১০২ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের এটি তৃতীয় সেঞ্চুরি। তবে নিউজিল্যান্ডের মাটিতে কোন বাংলাদেশ ব্যাটসম্যানের এটিই দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বাংলাদেশের পক্ষে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস। ২০১০ সালের সফরে ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১টি চারে ১৩৮ বলে ১০১ রান করেছিলেন ইমরুল। তার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ইমরুলের পর নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন মাহমুদুল্লাহ রিয়াদ। কোন দ্বিপক্ষীয় সিরিজে নয়। ২০১৫ বিশ্বকাপের ৩৭তম ম্যাচটি হয়েছিলো হ্যামিল্টনে। ঐ ম্যাচে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। ১২৩ বল মোকাবেলা করে ১২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। তার দুর্দান্ত ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে মার্টিন গাপটিলের ১০৫ রানের সুবাদে ৭ বল বাকী রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। আর গতকাল তৃতীয় বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেন সাব্বির। তার ১০২ রানের পরও জয়ের ৩৩১ রানের লক্ষ্যে ২৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। কারণ টপ-অর্ডারের পাঁচ ব্যাটসম্যানই এই সিরিজে নিজেদের ব্যর্থতার ধারাবাহিকতা শেষ ওয়ানডেতেও অব্যাহত রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর