April 7, 2026, 6:21 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

উড়তে থাকা বসুন্ধরাকে রুখে দিল বিজেএমসি

উড়তে থাকা বসুন্ধরাকে রুখে দিল বিজেএমসি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে নিচের দিকের দল টিম বিজেএমসি। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গত মঙ্গলবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বসুন্ধরা। সাত ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট বিজেএমসির। গোলশূন্য প্রথমার্ধে বিজেএমসি গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি বসুন্ধরার ফরোয়ার্ডরা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে খেই হারাতে থাকে দলটি। ৫৫তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় লিগের নবাগত দল বসুন্ধরা কিংসের। সতীর্থের বাড়ানো বলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভার হেড ঝাঁপিয়ে পড়ে ফেরান বিজেএমসি গোলরক্ষক। ৭৭তম মিনিটে বিজেএমসির স্যামসন ইলিয়াসুকে ফাউল করে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধূরী লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস।

পরের মিনিটে মতিন মিয়াকে তুলে নিয়ে তৌহিদুল আলম সবুজকে নামান দলটির কোচ। কিন্তু এই ফরোয়ার্ডও বাকিটা সময়ে দলকে এনে দিতে পারেননি কাঙিক্ষত গোল।

Share Button

     এ জাতীয় আরো খবর