April 7, 2026, 7:41 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে রহমতগঞ্জের নাটকীয় ড্র

মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে রহমতগঞ্জের নাটকীয় ড্র

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দুই গোল খেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। প্রথমার্ধে দুই গোল করে মুক্তিযোদ্ধা সংসদ। দ্বিতীয়ার্ধে দুই গোল পায় রহমতগঞ্জ। ম্যাচের চতুর্দশ মিনিটে রাকিব খানের রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা বালো ফামুসা ডান পায়ের শটে মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন। ছয় মিনিট পর জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর চিপ থেকে পাওয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কোত দি ভয়ার ফরোয়ার্ড ফামুসা। ২৪তম মিনিটে জাপানি মিডফিল্ডার কাতো সরাসরি লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় মুক্তিযোদ্ধা সংসদ। দলটির আক্রমণের ধারও কমে। দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৫২তম মিনিটে ফয়সাল আহমেদের কর্নারে সোহেল রানার সাইড ভলি জালের দিকে ছুটছিল; শেষ দিকে মাথা ছোঁয়ান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও। এরপর সোহেল রানার ডান পায়ের জোরালো শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি হেডে স্কোরলাইন ২-২ করেন বদলি ফরোয়ার্ড চৌমরিন রাখাইন। সাত ম্যাচে চার ড্রয়ে রহমতগঞ্জের পয়েন্ট ৪। ছয় ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৭। গত মঙ্গলবার অন্য ম্যাচে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে টানা পাঁচ ম্যাচ জিতে আসা বসুন্ধরা কিংসকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় টিম বিজেএমসি।

Share Button

     এ জাতীয় আরো খবর