April 12, 2026, 11:53 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার তিনজন হলেন- বাসটির চালক মোস্তফা (৫৫), যাত্রী রিফাত (৩২) ও জোবায়ের (২৪)। গতকাল শনিবার ভোররাত ৩টার দিকে বন্দরনগরীর নিউ মার্কেট মোড়ে তুবা লাইন পরিবহনের বাস থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মিমতানুর রহমান।

তিনি বলেন, আগে থেকে খবর পেয়ে কক্সাবাজার থেকে ঢাকাগামী বাসটিকে নিউ মার্কেট মোড়ে তল্লাশি করা হয়। বাসের ইঞ্জিন কভার ও দুই যাত্রীর কাছে থাকা সুপারির ব্যাগে এসব ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব বাসটিকে আটক করেছে। গ্রেপ্তার দুই যাত্রী কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিলেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।

Share Button

     এ জাতীয় আরো খবর