April 8, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

শেখ জামালে মাহমুদউল্লাহ, শাইনপুকুরে মোস্তাফিজ

শেখ জামালে মাহমুদউল্লাহ, শাইনপুকুরে মোস্তাফিজ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। ১২টি দল ড্রাফটের আগেই তিনজন করে খেলোয়াড়কে রেখে দিয়েছে। গতকাল সোমবার ড্রাফটের মাধ্যমে দলগুলো বাকি খেলোয়াড়দের দলভুক্ত করেছে। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যাপারে আগ্রহ কম থাকলেও শেষ পর্যন্ত কেউই দলহীন ছিলেন না। জাতীয় দলের ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে দলভুক্ত করেছে শেখ জামাল। যদিও মাহমুদউল্লাহকে ৬ এপ্রিলের আগে পাওয়া যাবে না লিগে।  ২০১৬ মৌসুমে শেষবার শেখ জামালের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। অভিজ্ঞ মাহমুদউল্লাহর মতো মোস্তাফিজকেও পাওয়া যাবে ৬ এপ্রিল থেকে। তাকে দলে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মোস্তাফিজের সতীর্থ হিসেবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবে খেলবেন বামহাতি ওপেনার সৌম্য সরকার। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর বাইরে আবদুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদুজ্জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবুকে ড্রাফট থেকে দলে নিয়েছে মোহামেডান। রেখে দেওয়া হয়েছে রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুরকে।

এছাড়া জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে শিরোপাধারী আবাহনী লিমিটেড।  তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন আবাহনীতে। এ ছাড়া ঐতিহ্যবাহী এই ক্লাবটি আগেই মাশরাফি বিন মুতর্জা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্তকে রেখেদিয়েছিলো। এদিকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি আগেই রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলামকে রেখে দিয়েছিলো। এর বাইরে ড্রাফট থেকে রবিউল হক, মঈনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মো. মাসুম খান, রাফসান আল মাহমুদ, মো. নাজিম উদ্দিনকে দলে নিয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর