April 7, 2026, 7:57 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি

মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে আচরণবিধি ভঙ্গের ঘটনায় শাস্তি হয়েছে মাহমুদউল্লাহ ও ট্রেন্ট বোল্টের। জরিমানা করার পাশাপাশি ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে দুজেনের নামের পাশে। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে। নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসার বোল্টকে জরিমানা গুনতে হবে ম্যাচ ফির ১৫ শতাংশ। দুজনের শাস্তির কারণ আলাদা। শনিবারের ম্যাচে টড অ্যাস্টলের বলে ৭ রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় সীমানার বাইরে কাঠের বেড়ায় ব্যাট দিয়ে আঘাত করেন মাহমুদউল্লাহ। আর বোলিংয়ের সময় মাঠে অন্তত দুইবার অশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন বোল্ট। দুজনই ম্যাচ শেষে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে আচরণবিধির নতুন নিয়ম চালু হওয়ার পর দুজনেরই এটি প্রথম শাস্তি।

Share Button

     এ জাতীয় আরো খবর