লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বালুভর্তি ট্রাকচাপায় মো. নুরুজ্জামান (৭৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।