April 7, 2026, 7:55 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

পাকিস্তান এবারের বিশ্বকাপে ভারতকে হারাবে: মঈন খান

পাকিস্তান এবারের বিশ্বকাপে ভারতকে হারাবে: মঈন খান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এখন পর্যন্ত কোনো আসরে না পারলেও ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দী ভারতকে হারানোর সক্ষমতা সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন বর্তমান পাকিস্তান দলের রয়েছে বলে বিশ্বাস করেন মঈন খান। ইংল্যান্ডের মাটিতে বরাবরই পাকিস্তান ভাল খেলে আসছে।

তাই দলটির সাবেক অধিনায়ক মঈনের বিশ্বাস মেধা, গভীরতা এবং ভিন্নতা সম্পন্ন বর্তমন পাকিস্তান দলটি আগামি জুন মাসে ইংলিশ কন্ডিশনে ভাল করবে। তার বিশ্বাস বর্তমান বোলিং আক্রমণ এখানকার কন্ডিশন কাজে লাগাতে পারবে। বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান এ পর্যন্ত মোট ছয় বার মুখোমুখি হয়েছে। তবে প্রতিবারই পরাজিত হয়েছে পাকিস্তান।

১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে ভারত। তবে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১৮০ রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান।

স্থানীয় জিটিভি নিউজ চ্যানেলকে মঈন বলেন, ‘মেধা, গভীরতা, ভিন্নতা এবং দলের সঙ্গে সরফরাজের নিবিড়ভাবে মানিয়ে নেয়ার কারণে বর্তমান দলটি বিশ্বকাপে প্রথমবার ভারতের বিপক্ষে জয়ী হয়ে রেকর্ড গড়তে পারে।’

তার এমন বিশ্বাসের ব্যাখ্যায় ৪৭ বছর বয়সী সাবেক এ উইকেটরক্ষক বলেন, ‘আমি এটা বলছি- কারণ, দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ছেলেরা ভারতকে হারিয়েছে এবং আমি বিশ্বাস করি জুন মাসে ইংলিশ কন্ডিশনে ভাল করার মত মানসম্মত বোলার আমাদের দলে আছে।’

Share Button

     এ জাতীয় আরো খবর