১০টি নতুন বিক্রয় কেন্দ্র বেস্ট ইলেকট্রনিক্সের
ডিটেকটিভ নিউজ ডেস্ক

সারাদেশে একযোগে ১০টি নতুন বিক্রয় কেন্দ্র চালু করেছে হোম এপ্ল্যায়েন্সেস সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড।
রোববার রাজধানীর উত্তরায় জসিমউদদীন সড়কে একটি শো-রুম উদ্বোধনের মধ্য দিয়ে এই ১০ শো-রুম যাত্রা শুরু করেছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকার মুগদা বিশ্বরোড, ফরিদাবাদ, পশ্চিম রামপুরা, চুয়াডাঙ্গার জীবননগর, খুলনার ডুমুরিয়া, মাদারীপুর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ও মৌলভীবাজারের বাড়িরপাড়ে নতুন শো-রুম চালু হয়েছে।
উত্তরার শো-রুমটি উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান।
উদ্বোধন অনুষ্ঠানে বেস্ট ইলেক্ট্রনিকসের পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক ও সৈয়দ আশহাব জামান রাফিদ উপস্থিত ছিলেন।