April 7, 2026, 8:20 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রুটকে যা বলেছিলেন গ্যাব্রিয়েল

রুটকে যা বলেছিলেন গ্যাব্রিয়েল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সেন্ট লুসিয়া টেস্টে জো রুটকে ‘সমকামী’ মন্তব্য করায় চার ওয়ানডে নিষিদ্ধ হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল। ইংলিশ অধিনায়ককে কী এমন বলেছিলেন তিনি, সেটা শোনা যায়নি স্টাম্প মাইকে। রুট ও ক্রিকেট বিশ্বের কাছে অকপটে ক্ষমা চাওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের পেসার নিজেই জানালেন, কী কথোপকথন হয়েছিল তাদের।

ঘটনার সময় স্টাম্প মাইকে গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে কেবল রুটের কথাই শোনা গেছে। ইংল্যান্ড অধিনায়ক বলছিলেন, ‘এটা বলে অপমান করো না। সমকামী হওয়া দোষের কিছু নয়।’

ঘটনার একদিন পর বিবেকের তাড়না থেকে গ্যাব্রিয়েল জানালেন রুটের সঙ্গে তার কথোপকথন, ‘আমি মনে করি ঠিক কী ঘটেছিল, সেটা তাদের (বন্ধু ও শুভাকাক্সক্ষী) ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সব সমর্থকদের জানাতে আমি বাধ্য।’

এক বিবৃতিতে ৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার লিখেছেন, ‘মাঠে এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে আমাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। চাপে ছিলাম এবং আমি বোলিং করার আগে ইংল্যান্ড অধিনায়ক জো রুট আমার দিকে তীব্র চোখে তাকিয়ে ছিল। সব টেস্ট ক্রিকেটারদের কাছে এটা হয়তো স্বাভাবিক মানসিক কৌশল।’

গ্যাব্রিয়েল এরপরই জানালেন কী বলেছিলেন, “এখন বুঝতে পারছি আমার উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবে রুটকে বলেছিলাম: ‘আমার দিকে তাকিয়ে হাসছ কেন? তুমি কি ছেলেদের পছন্দ করো?’ তার জবাব ছিল, যেটা মাইক্রোফোনে শোনা গেছে: ‘এটা বলে অপমান করো না। সমকামী হওয়া দোষের কিছু নয়।’ আমি তখন বলেছি: ‘সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই, কিন্তু আমার দিকে তাকিয়ে হাসি থামাও।’”

গ্যাব্রিয়েলের এই মন্তব্যকে খেলায় ‘স্বাভাবিক’ হিসেবে ধরলেও আইসিসি হালকাভাবে নেয়নি। ম্যাচ রেফারি জেফ ক্রোর তদন্ত শেষে আচরণবিধি ২.১৩ ধারায় অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর