April 13, 2026, 1:14 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, বিল্লাল হোসেন নামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় গতকাল শুক্রবার ভোর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে। তার ভাষ্য, ডাকাতদের একটি দল অবস্থান করছে- এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের দিকে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে বিল্লাল আহত হয়। ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায়, বিল্লাল মারা গেছে। ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছেন তারা। বিল্লালের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর