April 19, 2026, 7:17 pm

সংবাদ শিরোনাম

আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল

রুজেল আহমদ,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র নাদের বখত বলেন,প্রত্যেক শিক্ষার্থীদেরকে লেখা-পড়ার পাশাপাশি ধর্মীয়মুল্য বোধ লালন করে একজন ভাল মানুষ হতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষৎ। তিনি আরো বলেন-আমাদের সকলকে নারী শিক্ষার প্রতি বেশী করে মনোনিবেশ হতে হবে। নারীরা এখন এগিয়ে আছে, আমরা সুনামগঞ্জ বাসী কেন পিছিয়ে থাকবো। নারী শিক্ষার প্রতি শিক্ষক, অভিভাবক সহ সকলকে সচেতনতার সহিত কাজ করতে হবে। কোন ভাবেই যাতে আমাদের কোন শিক্ষার্থী লেখা-পড়া থেকে ঝড়ে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। গতকাল বুধবার দুপুরে আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান শিক্ষক মোঃ শহীদুর রহমানের সভাপতিতে ¡ও সহকারি শিক্ষক মুহাম্মদ আমিনুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সমরাজ মিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মোঃ লাল মিয়া, ক্ষমা রানী ভৌমিক, মোহাইমিনুল হক পরাগ,আব্দুল মোছাব্বির, আইরিন বেগম, মহরম আলী প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৪ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর