April 12, 2026, 10:30 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর সন্ধান মেলেনি

রাজশাহীতে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর সন্ধান মেলেনি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি ক্লিনিকের এক স্বাস্থ্যকর্মী নিখোঁজ হবার ১৪ দিন অতিবাহিত হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, গত ১১ নভেম্বর ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন বলে স্বজনরা জানিয়েছেন। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়রি করা হয় বলেও জানান ওসি।

নিখোঁজ সামসুল আলম (৩৫) কদম শহর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী (সিএইচসিপি) এবং কদম শহর গ্রামের মুক্তিযোদ্ধা দুলাল উদ্দিনের ছেলে। সামসুলের স্ত্রীর বড় ভাই আনারুল ইসলাম জানান, গত ১১ নভেম্বর দুপুরে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সামসুল। পরদিন দুপুরে একবার মোবাইল ফোনে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আনারুল বলেন, সামসুলের খোঁজ না পেয়ে গত ১৫ নভেম্বর গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডির কপি র‌্যাব-৫ দপ্তরেও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সামসুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। ওসি হিপজুর আলম বলেন, ঢাকায় তার মোবাইল ফোনের লোকেশন পাওয়া যায়নি। ১২ নভেম্বর দুপুরে তার ফোনের সর্বশেষ লোকেশন ছিল বেনাপোল সীমান্তে। এরপর তার মোবাইল ফোনের লোকেশন পাওয়া যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর