রাজশাহীতে মাদকাসাক্ত ছেলে পুলিশে দিলেন বাবা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘায় মাদকাসাক্ত ছেলে মতিউর রহমান মতিকে (৩০) বাবা জমির উদ্দিন মেকার পুলিশে দিয়েছেন। অবশেষে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা গতকাল শুক্রবার সকালে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। জানা যায়, মতিউর রহমান দীর্ঘ দিন থেকে মাদকাসাক্ত হয়ে পড়েছিল। কোন উপায় না পেয়ে পরিবারের সিন্ধান্তে বাবা জমির উদ্দিন মেকার থানায় আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় আনে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। বাবা জমির উদ্দিন মেকার জানান, বিভিন্নভাবে তাকে বারবার বুঝানোর চেষ্টা করা হয়েছিল। কোন কথায় আমাদের কর্ণপাত করেনি। সে দিন দিন আরও বেশি মাদকাসাক্ত হয়ে পড়ছিল। এ ছাড়া সে জামা-কাপড়সহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি করতে শুরু করে। আতœসম্মানের ভয়ে পারিবারিকভাবে সিন্ধান্ত নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি। মতিউর রহমান মতির বাড়ি বাঘা উপজেলার দিঘা গ্রামে। এ ছাড়া মতি মাদক সেবন করতে করতে এক ধরণের পাগলের মতো হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে সিন্ধান্ত নিয়ে পুলিশে দেওয়া হয়েছে। বাঘা থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) হীন্দ্রেনাথ প্রামানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিউর রহমান মতিকে উপজেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এই সময় সে অপরাধ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।