April 13, 2026, 5:28 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইংল্যান্ডকে ধবলধোলাই করা হলো না উইন্ডিজের

ইংল্যান্ডকে ধবলধোলাই করা হলো না উইন্ডিজের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তৃতীয় দিন শেষেই বোঝা হয়ে গিয়েছিল, সান্ত¡নার জয়টা পেতে যাচ্ছে ইংল্যান্ড। জো রুটের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা ইংল্যান্ড লিড নিয়েছিল ৪৪৮ রানের। চতুর্থ দিনের শুরুতে অধিনায়ক রুট ফেরার সঙ্গে সঙ্গে ৩৬১ রানে ইনিংস ঘোষণা করে তারা। ফলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৪৮৫। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫২ রানে অলআউট হয়ে গিয়েছে ক্যারিবীয়রা। ফলে সেইন্ট লুসিয়া টেস্ট ইংল্যান্ড জিতে নিয়েছে ২৩২ রানে। শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শুধুমাত্র রস্টন চেজই যা একটু লড়াকু মনোভাব দেখিয়েছেন। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি গতকাল। ২৬৭ মিনিট ক্রিজে থেকে ১৯১ বলে ১২ চার আর ১ ছক্কায় অপরাজিত ১০২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন তিনি। অপরাজিত সেঞ্চুরি করে উইকেটের অপর প্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখে গেছেন একে একে। ডাওরিচ, হেটমায়ার, রোচ, জোসেফ কেউই বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি চেজকে। দিতে পারলে কে জানে, হয়তো অবিশ্বাস্য কোনো এক কা- ঘটিয়ে ফেলত তারা! নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের অভাব ভালোই ভুগিয়েছে তাদের। হোল্ডারের অনুপস্থিতিতে ক্রেইগ ব্রাফেটের অধিনায়কত্বে উইন্ডিজ টপ অর্ডার এই টেস্টে ছিল ব্যর্থ। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও বল হাতে সফল ছিলেন স্পিনার মঈন আলী। তিন উইকেট নিয়েছেন তিনি। তিন উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসনও। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে উইন্ডিজকে ধসিয়ে দেওয়া মার্ক উডের এই ইনিংসে শিকার মাত্র একজন। যদিও তাতে মার্ক উডের ম্যাচসেরা হওয়া আটকে থাকেনি।

ওদিকে আগেরদিন রুটের সমকামিতা বিতর্কে জড়িয়ে পড়া সেই শ্যানন গ্যাব্রিয়েলের ভাগ্যেই জুটেছে রুটের উইকেটটি। রুটের উইকেট হারানোর পরপরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর