হাকিমপুরে আলীহাট ইউপির সকল মাদ্রাসার উদ্যোগে-আনন্দ শোভাযাত্রা
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি থেকে

সারাদেশের ন্যায় আজ শনিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বেলা ১২ টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৭ র্মাচের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য ” ওর্য়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার – এ অন্তভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উদযাপন উপলক্ষে-আনন্দ শোভাযাত্রা করেছে আলীহাট ইউপি এর সকল মাদ্রাসা। এই সময় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন , মাওঃ মোঃ হারুনুর রশিদ, অধ্যক্ষ হাবিবপুর ফাজিল মাদ্রাসা, মাওঃ মোঃ আবু বক্কর সিদ্দিক, অধ্যক্ষ রিকাবী চকচকা আলিম মাদ্রাসা, মাওঃ মোঃ মোজাহার ইসলাম, সুপার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদ্রাসা, মাওঃ মোঃ আব্দুল মান্নান, সুপার আলীহাট গাজী দাখিল মাদ্রাসা, মাওঃ মোঃ সেকেন্দার আলী সুপার দক্ষিণ জামালপুর দাখিল মাদ্রাসা, দৈনিক চাঁদনী বাজার হিলি প্রতিনিধি মোঃ সোহেল রানা। এছাড়াও এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।