March 29, 2026, 11:46 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

সিদ্দিকুর কষ্টে কাট এড়ালেন হংকংয়ে

সিদ্দিকুর কষ্টে কাট এড়ালেন হংকংয়ে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

হংকং ওপেন গলফে সাদামাটা শুরুর পর দ্বিতীয় রাউন্ডেও ঘুরে দাঁড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। কষ্টে কাট এড়িয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের এই গলফার।

হংকং গলফ ক্লাবে শুক্রবার দ্বিতীয় রাউন্ডে দুটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট বেশি খেলে নয় জনের সঙ্গে যৌথভাবে ৪৬তম স্থানে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিনি।

প্রথম রাউন্ডে পারের সমান শট খেলে ১৫ জনের সঙ্গে যৌথভাবে ৩৫তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

পারের চেয়ে সর্বোচ্চ দুই শট বেশি খেলা গলফাররাই কাট পেরিয়ে ২০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছেন।

পারের চেয় নয় শট কম খেলে শীর্ষে রয়েছেন ভারতের গলফার এসএসপি চৌরাসিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর