April 7, 2026, 6:37 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

পরিকল্পনা মন্ত্রীর আশ্বাস ফুটবলের উন্নয়নে

পরিকল্পনা মন্ত্রীর আশ্বাস ফুটবলের উন্নয়নে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। আগামি ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ৬ দেশের অংশগ্রহণে প্রতিযোগিতাটির প্রথম আসর বসবে ঢাকায়। এই প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব চুক্তির অনুষ্ঠানে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা গোল্ডকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। মঙ্গলবার বিপণন স্বত্ব পাওয়া কে-স্পোর্টসের সঙ্গে আরটিভির চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী বেসরকারি টিভি চ্যানেলটি বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি দেখাবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ফুটবলের উন্নয়নে তার প্রতিশ্রুতি, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ক্ষেত্রে উন্নয়নের কাজ চলছে। খেলাধুলা নিয়ে আমরা গর্ববোধ করি। সরকার এই কাজের সঙ্গে থাকবে। আমরা চাই প্রতিটি ইতিবাচক ক্ষেত্রে উন্নতি হোক। যা প্রয়োজন হবে, আমরা সর্বোচ্চটা দিয়ে খেলাধুলায় ব্যয় করতে আগ্রহী।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বক্তব্য, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে। এখন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা হবে। মেয়েরা ফুটবলে বেশ উন্নতি করছে। সামনের দিকে তারা আরও ভালো করবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

Share Button

     এ জাতীয় আরো খবর