April 7, 2026, 5:11 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কোচ সাকিব না থাকলেও চমকে দিতে চান

বাংলাদেশ কোচ সাকিব না থাকলেও চমকে দিতে চান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লড়াইটা অধরাকে ধরার। তবে সেই অভিযান শুরুর আগেই হারাতে হয়েছে সবচেয়ে বড় অস্ত্রকে। দল অবশ্য তাতে ভড়কে যাচ্ছে না। সাকিব আল হাসানকে না পাওয়া বড় ধাক্কা, মানছেন স্টিভ রোডস। তবে বাংলাদেশ কোচের বিশ্বাস, দলের সেরা ক্রিকেটারকে ছাড়াও বাংলাদেশ উপহার দিতে পারে বিস্ময়।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নেপিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিউ জিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে কখনোই কোনো সংস্করণে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ দারুণ খেলে বলেই এবার আশা ছিল খরা কাটানোর। তবে সেই আশায় বড় ধাক্কা লেগেছে সাকিবের আঙুলের চোটে।

শুধু বাংলাদেশের সেরা ক্রিকেটার বলেই নয়, সাকিব না থাকলে দলের ভারসাম্য মেলাতেই হিমশিম খেতে হয় অনেক সময়। এবার আক্ষেপটা বেশি প্রতিপক্ষ নিউ জিল্যান্ড বলেও। বরাবরই সাকিবের প্রিয় প্রতিপক্ষ কিউইরা, তাদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও উইকেট, দুটিই সাকিবের।

সাকিব না থাকা তাই কত বড় শূন্যতা, খুব ভালো করেই জানা আছে রোডসের। সিরিজ শুরুর আগে নেপিয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ কোচের কণ্ঠে তবু আশার গান।

“অবশ্যই আমাদের জন্য এটি বড় আঘাত, একজন সাকিব আল হাসান তো বিশ্বেই খুব বেশি একটা নেই। আমাদের জন্য বড় ধাক্কা ওকে না পাওয়া। ওকে ছাড়া খেলা অনেক বড় চ্যালেঞ্জ।”

“তবে অধিনায়ক মাশরাফি সংবাদমাধ্যমে যেমনটি বলেছেন, সাকিব নেই মানেই আমরা জিততে পারব না, এমন নয়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছি আমরা। যদিও নিউ জিল্যান্ডে এসে জেতাটা অনেক কঠিন। তবে আন্ডারডগ হয়ে আমাদের খারাপ লাগছে না। আমরা অনেককেই চমকে দিতে পারি। আমার ধারণা, নিউ জিল্যান্ডও জানে, আমাদের হারাতে হলে খুব ভালো খেলতে হবে।”

দুই দলের সবশেষ লড়াই অবশ্য স্মরণীয় হয়ে আছে বাংলাদেশের জন্য। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডকে বিদায় করে দিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের অনেকেই আছেন এই সিরিজ। সেই প্রেরণা তো আছেই, বাংলাদেশ কোচ ভরসা রাখছেন দলের অভিজ্ঞতায়ও।

“আমাদের অনেকেরই সেই ম্যাচের স্মৃতি আছে। নিউ জিল্যান্ডের অনেকেরও আছে। শুধু আমাদের জন্য নয়, ওদের জন্যও আসলে অনুপ্রেরণা হতে পারে। তবে আমাদের দলটির মূল ব্যাপার হলো, এই দল এখন অনেক অভিজ্ঞ। ওয়ানডে ম্যাচ অনেক খেলেছে। বিশ্বকাপকে সামনে রেখে, এই ধরণের টুর্নামেন্টে অভিজ্ঞতা সবসময়ই বড় একটি ব্যাপার।”

“বিশ্বকাপের আগে এই সিরিজ দারুণ কাজে দেবে। নিউ জিল্যান্ডের কন্ডিশনে ম্যাচ জয়ের চেষ্টা অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের কয়েকজন আছে, এখানে দুই-তিনবার সফরে এসেছে। আশা করি আমরা ভালো করব।”

Share Button

     এ জাতীয় আরো খবর