April 14, 2026, 12:35 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভোলা জেলা প্রশাসক,মালিহার হাতে সম্মাননা ক্রেস্ট পুরুস্কার দেন

রাকিব হোসেন, ভোলা জেলা প্রতিনিধিঃ

mostbet

ভিডিও কনফারেন্সে প্রাণবন্ত বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীর দ্বারা প্রশংসিত ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মালিহা আক্তারকে সম্মাননা দিয়েছে ভোলা জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক মালিহার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভোলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সমস্যার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরায় মালিহাকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। উল্লেখ্য, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলার গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মালিহা আক্তার। এ সময় বর্তমান সরকারের আমলে ভোলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন মালিহা। এবং প্রধানমন্ত্রীর কাছে ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের দাবি জানায়। মালিহা ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার রোল নং- ০১। তার বাবা মো. আকতার মনজু বিশিষ্ট ব্যবসায়ী। আর মায়ের নাম বিবি মরিয়ম। মালিহা ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর