March 23, 2026, 9:04 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন: আইনমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বাধীন নির্বাচন কমিশনই ওই নির্বাচন সম্পন্ন করবে। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন। মেহারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূইয়া, আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, ছাত্রলীগ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সংবিধান পরিবর্তন করার প্রশ্নই উঠেনা। এতিমের টাকা আত্মসাৎ করায় মামলা হয়েছে। বিশ্ববাসী আজ জেনে গেছে খালেদা জিয়ার পরিবার একটি দুর্নীতিগ্রস্ত পরিবার। তিনি ব্যারিস্টার মওদুদ সম্পর্কে বলেন, ১৯৭৫ সালে তিনি জিয়াউর রহমানের দলে যান। জিয়াকে ডুবিয়ে পরে এরশাদের দলে যোগ দেন। এরশাদ যখন ডুবলেন তখন আবার খালেদা জিয়ার দলে গেলেন এবং তাকেও ডুবালেন। এই হলো তার চরিত্র। তিনি বিধবা মহিলার বাড়ি আত্মসাৎ করেছিলেন। আইন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মন্ত্রী বলেন, আগামি নির্বাচনে বঙ্গবন্ধুর দল শেখ হাসিনার নেতৃত্বে আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে। ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে হবে বিশ্বের একটি উন্নত দেশ।

Share Button

     এ জাতীয় আরো খবর