মোঃ ইয়ামিন সরকার ,দিনাজপুর জেলা সংবাদদাতাঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের কোচিং বাণিজ্যের
অভিযোগ উঠেছে। জানা গেছে, কোচিং বাণিজ্য বন্ধে সরকারী নিদের্শ অমান্য করে জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মেজবাউল ইসলাম চৌধুরী ও লাইব্রেরিয়ান মোঃ মেহেদুল আলম সহ আরো ২/৩ জন শিক্ষক প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনী পর্যন্ত ৩ শতাধিক ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছে।শ্রেণী ভেদে ছাত্র ছাত্রী জন প্রতি ৩৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বিদ্যালয়ের সরকারি নিয়ম অনুযায়ী ৪ টা পর্যন্ত পাঠদানের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। শুধু কোচিং এর জন্য নির্ধারিত সময়ের পূর্বে ৩টা থেকে ৫ টা পর্যন্ত এ কোচিং বাধ্যতা মূলক চালানো হয়।অভিভাবকদের অভিযোগ সরকার কোচিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলেও তা এ প্রতিষ্ঠানে মানা হয় না। কোচিং বাণিজ্যে চালিয়ে প্রতিমাসে প্রায় লক্ষাধিক টাকার বাণিজ্য করছে সহকারী প্রধান শিক্ষক মেজবাউল ইসলাম ও তার মনোনিত সহকারী শিক্ষকগণ। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রাইভেট ডিটেকটিভ/১২ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল