April 11, 2026, 7:46 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

চাঁদপুরের বাড়িতে ঢুকে তরুণীকে কুপিয়ে জখম

চাঁদপুরের বাড়িতে ঢুকে তরুণীকে কুপিয়ে জখম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে রাজিয়া আক্তার (২০) নামে এক তরুণীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোন একসময় ওই ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের আখন্দ বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ১১টায় বাড়ীর লোকজন রাজিয়াকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে দুপুর সোয়া ১২টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাজিয়া আখন্দ চাঁদপুর গ্রামের দুলাল আখন্দের মেয়ে। ২০ দিন আগে রাজিয়ার সঙ্গে ফরিদগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের চরহোগলা গ্রামের জমির হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন সাজ্জাদের বিবাহ বিচ্ছেদ হয়। স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন খান বলেন, রাজিয়ার পরিবারের লোকজন তার বড় বোন অসুস্থ থাকায় নোয়াখালীতে ছিলেন। রাতে দুর্বৃত্তরা রাজিয়াকে ঘরে একা পেয়ে কুপিয়ে জখম করে চলে যায়। পরে সকালে পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরে রাজিয়াকে রক্তাক্ত অবস্থা দেখতে পায়। ওই সময় রাজিয়া বলেছেন কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করেছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চকিৎসক মনিরুল আজিম বলেন, রাজিয়ার শরীরের বিভিন্ন স্থানে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর