April 12, 2026, 7:44 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ঝিনাইদহে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে একতলা ভবনের ছাঁদ থেকে পড়ে ইয়াদ হোসেন (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি মনোয়ারা বেগম (৬০)। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের ভুষন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইয়াদ উপজেলার ভুষনপাড়ার রিংকু হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, দুপুরে ইয়াদ ও তার দাদি মনোয়ারা ছাদে খেলছিলেন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা ছাঁদ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইয়াদকে মৃত ঘোষণা করেন। মনোয়ারাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর