জরাজীর্ণ শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল; পরিত্যাক্ত ডাফরিনকে কবি

নজরুল সরকারি কলেজের হল; সরকারিভাবে কলেজকে আরো জমি দেয়া; ক্যাম্পাসে

একাডেমিক ভবন বৃদ্ধি; শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা ও শিক্ষক বৃদ্ধি করাসহ ৬ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে কবি নজরুল সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা।
আজ শনিবার ৯ই ফেব্রুয়ারি সকাল ১০ঘটিকায় কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ৭৫% উপস্থিতি থাকা বাধ্যতামুলক করার কারনে ক্লাসরুম সংকটের কারনে বিপাকে শিক্ষকরা। রুম সংকটের কারনে দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। তাদের দাবি ১৫ দিনের মাঝে তাদের সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনের ডাক দিবে শিক্ষার্থীরা।