আকাশ বগুড়া প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার রাতে বগুড়া সদরের নিশিন্দার ইউনিয়নের ঠেঙ্গামারা বালাপাড়া
জামে মসজিদ প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও মসজিদের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাফুজুল ইসলাম রাজ। তিনি বলেন, ইসলাম শান্তি ধর্ম। ধর্মীয় অনুশাষন মেনে চললে সমাজ থেকে অপরাধ দূর হবে। আর সদর উপজেলার সকল মসিজদ কাঁচা থাকবে না, শান্তিপূর্ণ ভাবে ইবাদতের জন্য মসজিদের উন্নয়ন সাধন করা হবে, যাতে করে ইবাদত কারীদের টয়লেট, অযুখানা সহ সকল কিছুর সুযোগ সুবিধা থাকে পর্যায়ক্রমে সেগুলি উন্নয়নের চেষ্টা করবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য শহিদুল ইসলাম নান্টু। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন হাফেজ মাওঃ আব্দুল কারিম, গাজীপুর,ঢাকা । ২য় বক্তা মাওলানা মুফতি শরিফুল ইসলাম নওগাঁ। মাহফিল পরিচালনা করেন টিএমএমএসএস এর উপ-পরিচালক আলমগীর হোসেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল