April 15, 2026, 4:51 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গাইবান্ধায় দুই শিক্ষকের শাস্তি দাবি

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধায় দুই কোচিং শিক্ষকের কবল থেকে শিক্ষার্থীদেরকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছেন স্থানীয়রা। আর অপহরণকারী অপর শিক্ষককে ঢাকা থেকে গ্রেফতার ও তার কবলে থাকা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধা সদর থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৭ নভেম্বর সদর উপজেলার  তুলশীঘাটস্থ সাকসেস কোচিং সেন্টারের শিক্ষক সাহাপড়া ইউনিয়নের ফলিমারির গ্রামের শামসুল ইসলাম পুত্র মাহমুদুল হাসান (২০) কোচিং সেন্টারের ৯ম শ্রেনির এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পিতা জেলার পলাশবাড়ি উপজেলার  মুরারিপুর গ্রামের মাসুদুর রহমান সদর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে  মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই ফিরোজ কবির, এসআই নওশাদ হোসেন,  ঢাকাস্থ তুরাগ থানার বটতলা এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার পূর্বক অপহরণকারী শিক্ষক মাহমুদুল হাসানকে গ্রেফতার করেন।সদর থানা অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেন। এদিকে, শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামারপাড়ার শিয়ালগাড়া নামক স্থানে অবস্থিত স্কয়ার প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক জুলফিকার আলী ওরফে বেলজিয়াম তার কোচিংয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে  ডেকে  নিয়ে ওই ছত্রির গলায় ধারালো চাকু ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তালা ভেঙ্গে স্কুলের একটি কক্ষ থেকে অসুস্থ্যাবস্থায় ছাত্রিকে উদ্ধারের পর শিক্ষককে আটক করে থানা পুলিশে সোপর্দ্দ করেন স্থানীয়রা। এরপর ঢাকা- দিনাজপুর মহাসড়কে স্কুলের চেয়ার- টেবিল, দরজা- জানালায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।এতে ঢাকা- দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা রুটে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়।বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- একেএম মেহেদী হাসান জানান, এঘটনায় ছাত্রির পক্ষ থেকে মামলার প্রস্তুতুতি চলছে।
 প্রাইভেট ডিটেকটিভ/০৯ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর