April 7, 2026, 7:04 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রোমাঞ্চকর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জয়

রোমাঞ্চকর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জয়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরুর পর পথ হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী।  পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে আবার জয়ের পথে ফিরল দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট তাদের।

ম্যাচের একাদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।  কৌশিক বড়–য়ার কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ব্রাদার্সের ডিফেন্ডার শফিকুল ইসলাম।

৩৩তম মিনিটে সতীর্থের ফ্রি কিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমার হেড জালের দিকে ছুটছিল; শেষ মুহূর্তে মানাফ রাব্বী আরেকটা টোকা দিলে সমতায় ফেরে ব্রাদার্স।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিন বিদেশির মিলিত প্রচেষ্টায় ফের এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। দেনিয়েল আরমাহর লম্বা করে বাড়ানো বল আওয়ালা মাগালান হেড করার পর পেয়ে যান মোমোদু বাহ; নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড।

৫৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। শাহেদ হোসেনকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন মাগালান। শাহেদের ফিরতি ক্রস গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি; সুযোগ কাজে লাগান সামনে থাকা কৌশিক।

৬৪তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-২ করেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিমা। ডি-বক্সের মধ্যে মুফতা লাওয়ালের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

৭৪তম মিনিটে বাহর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।  তারপরও দুই ড্র ও এক হারের পর জয়ে ফিরে চট্টগ্রাম আবাহনী।

ময়মনসিংহের শহিদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শুক্রবার অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ১-১ ড্র করে।

Share Button

     এ জাতীয় আরো খবর