April 7, 2026, 6:54 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নতুন ভূমিকায় পন্টিং

নতুন ভূমিকায় পন্টিং

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দুটি বিশ্বকাপের শিরোপা জয়ী অধিনায়ক। ছিলেন আরও একটি করে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়া দলে। সব মিলিয়ে ৫টি বিশ্বকাপ খেলেছেন রিকি পন্টিং। বিশ্বকাপে যাচ্ছেন এবারও। তবে নতুন ভূমিকায়। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক অধিনায়ককে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব থেকে ডেভিড সেকার পদত্যাগ করার পরদিনই এলো পন্টিংকে নেয়ার ঘোষণা। সেকার মূলত ছিলেন বোলিং কোচ। ব্যাটিং গ্রেট পন্টিং মূলত দেখবেন ব্যাটিংয়ের দিকটিই। পাশাপাশি দলের কৌশল, ম্যাচ পরিকল্পনা, এসব নিয়ে সাহায্য করবেন প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারকে।

অস্ট্রেলিয়ার মূল ব্যাটিং কোচ গ্রায়েম হিকও থাকছেন। তবে পন্টিং নিয়োগ পাওয়ার পর হিকের দায়িত্ব হবে বিশ্বকাপের পরপরই শুরু হতে যাওয়া অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের প্রস্তুত করে তোলা।

পন্টিং এর আগে বিভিন্ন সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে উপদেষ্টা কিংবা ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন সংক্ষিপ্ত সময়ের জন্য। পূর্ণকালীন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত এই কিংবদন্তি ক্রিকেটার।

“এ বছরের বিশ্বকাপের জন্য কোচিং গ্রুপের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত মেয়াদের কাজগুলিও আমি দারুণ উপভোগ করেছি। তবে বিশ্বকাপ মানে পুরো ভিন্ন এক ব্যাপার।”

“নির্বাচকদের হাতে থাকা ক্রিকেটারদের সামর্থ্যে আমার আস্থা অগাধ। আমি জানি, এবারের বিশ্বকাপে আমাদেরকে হারানো অন্য যেকোনো দলের মতোই কঠিন হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর