April 15, 2026, 4:54 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পলাশবাড়ীতে এসএসসি ও দাখিল ও ভোক-পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

সরদার মোঃ তোজাম্মেল হক, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

mostbet

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় পৃথক ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৭’শ ৯১ জন। প্রথম দিনের এসএসসি’র বাংলা প্রথম পত্র ও দাখিল-এর কোরআন মাজীদসহ ভোকেশনাল পরীক্ষায় উপস্থিত ছিল ৩ হাজার ৭’শ ৭৫ জন। অনপুস্থিত ছিল ১৬ জন পরীক্ষার্থী। কেন্দ্র গুলো হচ্ছে; পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ, ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা।প্রথম দিনের পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন ও আজিজুল ইসলাম পৃথক পৃথক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব সুশীল চন্দ্র সরকার, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মুহা. মাহবুবুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর