April 7, 2026, 6:55 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মাশরাফির ২০ বছর খেলার ইচ্ছে

মাশরাফির ২০ বছর খেলার ইচ্ছে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কবে নেবেন, ইদানীং এই প্রশ্ন তাকে শুনতে হয় নিয়মিতই। বিপিএল থেকে দলের বিদায়ের পর প্রশ্ন উঠল বিপিএল নিয়েও, আবার কি এই টুর্নামেন্টে পড়বে তার পদচারণা? মাশরাফি বিন মুর্তজা উত্তরটি ছেড়ে দিলেন সময়ের হাতে। তবে নিজের একটি ভাবনাও জানিয়ে দিলেন, ক্রিকেট ক্যারিয়ারকে নিতে চান বিশ বছরের পূর্ণতায়।

দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছে রংপুর রাইডার্স। থেমে গেছে বিপিএলে চারবারের শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফির অভিযানও। পঞ্চম শিরোপা জয়ের লড়াইয়ে কি ফিরবেন দেশের সফলতম অধিনায়ক?

আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নে মাশরাফি অনেকবারই বলেছেন, এখনও কিছুই ঠিক করেননি। আগামি বিশ্বকাপের পর পরিস্থিতি বুঝে নেবেন সিদ্ধান্ত। বিপিএল ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনা জানালেন এ দিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। তুলে ধরলেন পারিপার্শ্বিক বাস্তবতাও।

“ইনশাল্লাহৃ আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ থাকলে ইচ্ছে আছে (আবার বিপিএলে খেলার)। আন্তর্জাতিক ক্রিকেটে কি হবে জানি না, তবে সবকিছু মিলিয়ে একটা ইচ্ছে ছিল বিশ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেটই আছে, তা তো নয়। ঢাকা লিগ, বিপিএল এসব আমাদের এখানে বড় টুর্নামেন্ট, এখান থেকে জাতীয় দলে যায়।”

“আগে থেকেই আমার ইচ্ছে ছিল বিশ বছর খেলার। হবে কিনা জানি না, তবে ইচ্ছে আছে। এখন বিপিএল যদি পরের বছর সময় মতো হয়, তাহলে ইচ্ছে আছে। তবে বলতে পারছি না এখনই। ইচ্ছে আছে খেলার। দেখা যাকৃ।

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির আবির্ভাব ২০০১ সালে। সে বছরই বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে বল হাতে গতির ঝড় তুলে আর ব্যাটিং তা-ব দিয়ে জানান দেন নিজের আগমণী। সেখান থেকে ওপরে উঠেছেন চলন্ত সিড়িতে চেপে।

সে বছরই ভারত সফরে যান বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। সেই সফরের মাঝপথেই ডাক পান জাতীয় দলে। নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে অভিষেক হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেটে। সেই হিসেবে মাশরাফির ক্যারিয়ারের এখন ১৮ বছর চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর